বিদেশিদের শেয়ার কমেছে ৩৪ কোম্পানিতে, বেড়েছে ১৩টির
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের নেট বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই মাসে তারা অন্তত ১৬৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, বিপরীতে কিনেছেন মাত্র সোয়া দুই কোটি টাকার। যদিও এই বিক্রির পরিমাণ ডিএসইর মোট লেনদেনের তুলনায় মাত্র দেড় শতাংশ, তবে বিদেশিদের এই ধারাবাহিক শেয়ার বিক্রি বাজারের ওপর নেতিবাচক চাপ তৈরি করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর হালনাগাদ শেয়ার ধারণ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৪টির শেয়ার বিদেশিদের অ্যাকাউন্ট থেকে কমেছে। এসব শেয়ারের মূল্য প্রায় ১৬৯ কোটি টাকা। বিপরীতে মাত্র ১৩ কোম্পানিতে বিদেশিদের শেয়ার বেড়েছে, যার বাজারমূল্য সোয়া দুই কোটি টাকার কিছু বেশি।
অক্টোবর মাসে ডিএসইতে মোট ১১ হাজার ১৯ কোটি টাকার লেনদেন হয়। ৩৬০ কোম্পানির মধ্যে ৩০৩টির দর কমেছে, মাত্র ৫০টির বেড়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স হারিয়েছে ২৯৩ পয়েন্ট। নভেম্বর মাসেও শেয়ারবাজারে সূচক পতনের প্রবণতা অব্যাহত রয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বিদেশিরা সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। কোম্পানিটিতে বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ২৪ লাখ ৮২ হাজার, যার বাজারমূল্য প্রায় ৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হয়েছে এমজেএল বাংলাদেশে—প্রায় ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। তৃতীয় সর্বোচ্চ বিক্রি সিটি ব্যাংকে—প্রায় সোয়া ১২ কোটি টাকার (৫০ লাখ ২০ হাজার শেয়ার)।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকে প্রায় ১১ কোটি টাকার (১৫ লাখ ৯২ হাজার শেয়ার), প্রাইম ব্যাংকে সোয়া ১০ কোটি টাকার (৩৯ লাখ ৪৬ হাজার শেয়ার), বাংলাদেশ শিপিং করপোরেশনে সোয়া ১০ কোটি টাকার (৭ লাখ ৬৭ হাজার শেয়ার), আইডিএলসি ফাইন্যান্সে প্রায় ১০ কোটি টাকার (২৫ লাখ ৭৫ হাজার শেয়ার) এবং মারিকো বাংলাদেশে প্রায় ১০ কোটি টাকার (৩৪ হাজার ৬৫০ শেয়ার) শেয়ার কমেছে বিদেশিদের হাতে থাকা অ্যাকাউন্ট থেকে।
একইভাবে গ্রামীণফোনে সাড়ে ৭ কোটি টাকার (২ লাখ ৭০ হাজার শেয়ার), বার্জার পেইন্টসে সোয়া ৬ কোটি টাকার (৪৪ হাজার ১৯৫ শেয়ার), ডিবিএইচে ৩ কোটি ৬৪ লাখ টাকার (৯ লাখ ৯৪ হাজার শেয়ার), অলিম্পিক ইন্ডাস্ট্রিজে প্রায় ৩ কোটি টাকার (১ লাখ ৮০ হাজার শেয়ার), লাফার্জ হোলসিমে আড়াই কোটি টাকার (৪ লাখ ৬৫ হাজার শেয়ার) এবং বিএসআরএম স্টিলে দুই কোটি টাকার (৩ লাখ ৭৬২টি শেয়ার) বিক্রি হয়েছে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে।
অন্তত এক কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম লিমিটেড, লিন্ডে বিডি ও উত্তরা ব্যাংকে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিদেশিদের ধারাবাহিক বিক্রি বাজারের তারল্য ও আস্থার ওপর সরাসরি প্রভাব ফেলছে, যা বর্তমান দরপতনের একটি বড় কারণ।
মামুন/
পাঠকের মতামত:
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই বিপাকে ইরান ফুটবল দল
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
- মা ও তিন মেয়েকে হ/ত্যার ঘটনায় নতুন করে যা জানা গেল
- শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই
- হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
- বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ
- শিক্ষকদের বেতন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- অটো লোনেও বড় ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ৭ মাত্রার ভূমিকম্পে যে অবস্থা হতে পারে ঢাকার
- ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
- পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা
- চার কোম্পানির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা
- বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের
- একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, আহত ১
- বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ
- দুর্নীতির ধাক্কা কাটিয়ে পুনরুদ্ধারের পথে এনবিএফআই খাত
- এনআরবি ব্যাংকে নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ
- আইবিবিএলপি বন্ডের মুনাফা বিতরণের সংশোধিত সময়সূচি ঘোষণা
- ম্যালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি অনুমোদন
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা






