ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

এনার্জিপ্যাকের  ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ নভেম্বর ১৫ ০২:৪০:১৪
এনার্জিপ্যাকের  ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাকের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সা, আগের বছর যা ছিল ৫ টাকা ১৮ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৬ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে