পতনের দৌড়ে নতুন রেকর্ড, শেয়ারবাজারে অচলাবস্থা
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে নেমেছে বড় ধরনের ধস। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২২.৬৪ পয়েন্ট কমে দিন শেষে লেনদেন শেষ হয়, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এদিন বাজারে ক্রেতার সঙ্কট চরম আকারে পৌঁছেছে। তিন ডজনেরও বেশি কোম্পানির শেয়ার ছিল সম্পূর্ণ ক্রেতাশূন্য। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা বাজারে নতুন করে নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।
এদিন ডিএসইর ২০ খাতের মধ্যে ১৩ খাতেই প্রায় সব কোম্পানির শেয়ারের দর কমেছে—যা এক প্রকার রেকর্ড পতন। দরপতন হওয়া খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক, জীবন বিমা, তথ্যপ্রযুক্তি, সিরামিক, ট্যানারি, সেবা ও আবাসন, ভ্রমণ ও বিনোদন, পাট, প্রিন্টিং ও প্রকাশনা এবং টেলিযোগাযোগ খাত। অন্যদিকে, ফার্মাসিউটিক্যালস ও রসায়ন খাতে ৩৪টির মধ্যে মাত্র ১টির, প্রকৌশল খাতে ৩৯টির মধ্যে ১টির, বিমা খাতে ৫৮টির মধ্যে ৩টির এবং বস্ত্র খাতে ৫৮টির মধ্যে মাত্র ২টি কোম্পানির দর বেড়েছে। বিশ্লেষকদের মতে, খাতভিত্তিক এমন সর্বব্যাপী দরপতন সাম্প্রতিক বছরগুলোতে একেবারেই বিরল।
লেনদেনের পরিসংখ্যান বলছে, এদিন ৩৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫২টির দর কমেছে, মাত্র ১৫টির বেড়েছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, তারল্য সঙ্কট ও নীতিগত অনিশ্চয়তা এ পতনের প্রধান কারণ। তারা মনে করছেন, যদি দ্রুত আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে বাজার আরও নিম্নমুখী হতে পারে।
ডিএসইর বাজার মূলধনের তথ্যেও দেখা গেছে বড় ধাক্কা। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৫০৯ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন ছিল ৭ লাখ ২৬ হাজার ৬৯২ কোটি টাকা। অথচ আজ তা নেমে এসেছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৫ কোটি টাকায়। অর্থাৎ, দুই মাসের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ে বাজার পতনের গভীরতা স্পষ্ট করে তুলেছে।
মামুন/
পাঠকের মতামত:
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাকা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে যে বোর্ড—এসএসসির ফলাফলে চমক
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- এসএসসি রেজাল্ট প্রকাশের পর জানা গেল পাসের হার
- এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বাঁশখালীতে জনস্রোত
- রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ নিয়ে শিশির মনিরের বক্তব্য
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



