ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যমুনা ওয়েলের ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ নভেম্বর ১৩ ০৬:৩৯:৩৯
যমুনা ওয়েলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৪০ টাকা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সা।

আগামী ৩১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে