বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
সম্প্রতি দুদক বিএসইসির বর্তমান চেয়ারম্যানের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিএসইসি প্রয়োজনীয় নথি ও তথ্য দুদকে পাঠিয়েছে বলে সংস্থাটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
দুদকের পাঠানো চিঠিতে অধ্যাপক এম খায়রুল হোসেনকে চেয়ারম্যান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার নিয়োগের প্রক্রিয়া এবং বিএসইসি চেয়ারম্যান নিয়োগের নীতিমালা সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি, তিনি দায়িত্ব পালনকালে আইপিও সুবিধা, শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এসবের সঙ্গে জড়িত অনিয়ম বা কারসাজি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের সত্যায়িত কপি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, দায়িত্বকালীন সময়ে যে কোম্পানিগুলোকে আইপিও সুবিধা প্রদান করা হয়েছে, সেসব কোম্পানির তালিকা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। চিঠিতে আরও উল্লেখ করা হয়, মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতের রেইস ম্যানেজমেন্ট পিএলসি ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কর্তৃক ইউনিট হোল্ডারদের অর্থ তছরুপের অভিযোগে কোনো তদন্ত হয়ে থাকলে, তার রিপোর্ট ও গৃহীত ব্যবস্থার কপি দিতেও বলা হয়েছে।
নির্দিষ্ট কয়েকটি ঘটনার অনুসন্ধানের অংশ হিসেবে কপারটেক ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাতের আইপিও বা তালিকাভুক্তি এবং রিং শাইন টেক্সটাইলের প্লেসমেন্ট কেলেঙ্কারির ঘটনায় কোনো তদন্ত হয়ে থাকলে তার বিস্তারিত প্রতিবেদন ও রেকর্ডের কপি জমা দিতে হবে।
পাশাপাশি সালভো কেমিক্যাল, জেনেক্স ইফোসিস, ওরিয়ন ইনফিউশনস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্টস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং–এর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত কোনো অনুসন্ধান হয়ে থাকলে তার নথি চেয়েছে দুদক।
দুদক বিএসইসি কর্তৃক শেয়ারবাজারে ফ্লোর প্রাইস নির্ধারণ সংক্রান্ত সব রেকর্ডপত্র, প্লেসমেন্ট শেয়ার ইস্যুর নীতিমালা, এবং এসব প্লেসমেন্ট শেয়ারের সুবিধাভোগীদের বিস্তারিত তথ্যসহ রেকর্ডপত্রের সত্যায়িত কপিও জমা দিতে বলেছে। বিএসইসি ইতোমধ্যে দুদকের চাহিদা অনুযায়ী সব প্রয়োজনীয় নথি ও তথ্য পাঠিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিএসইসিকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ১৫ মে অধ্যাপক এম খায়রুল হোসেন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে ৩ বছরের জন্য নিয়োগ পান, পরে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ পান এবং সর্বশেষ আরও ২ বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছিল।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


