ঢালাও বোনাসে লাগাম টানছে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর আর্থিক শৃঙ্খলা ভঙ্গ করে ঢালাওভাবে কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। নতুন নির্দেশিকায় বোনাস প্রদানের ভিত্তি হবে পরিচালন মুনাফা নয়, নিট মুনাফা।
নির্দেশনায় বলা হয়েছে, মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে ডিভিডেন্ড দিতে হবে। সরকারের কাছে ডিভিডেন্ড না দিলে, বোনাস প্রদানের যোগ্যতা থাকলেও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তা দাবি করতে পারবে না।
গভর্নরের সতর্কবার্তার প্রভাব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত ৬ সেপ্টেম্বর জানিয়েছেন, কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে গেলে বা প্রভিশন লস হলে, ডিভিডেন্ড বা বোনাস দেওয়া যাবে না। তিন মাসের ঋণ অনাদায়ী থাকলে তা নন-পারফর্মিং লোন হিসেবে গণ্য হবে।
এই বক্তব্যের পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দ্রুত একটি খসড়া নির্দেশিকা তৈরি করেছে। এতে ১৪টি রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বোনাস প্রদানের শর্তাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশিকার কাঠামো
নির্দেশিকা অনুযায়ী, পরিচালন মুনাফা থেকে প্রভিশন বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করতে হবে। এর ভিত্তিতেই বোনাস নির্ধারিত হবে। নির্দেশিকা ২০২৪ সালের বোনাসেও প্রযোজ্য হবে। অতিরিক্ত বোনাস দিতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন নিতে হবে।
অতীতের অনিয়ম
আগে নীতিমালা থাকলেও কিছু ব্যাংক তা মানেনি। উদাহরণস্বরূপ, সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়ার বিধান থাকলেও সোনালী ব্যাংক ২০২৩ সালে পাঁচটি বোনাস দিয়েছে। এর ফলে মার্চে অতিরিক্ত বোনাস ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে কেউ তা পরিশোধ করেনি।
কর্মসম্পাদন সূচক নির্ধারণ
রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংক (সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল) পাঁচটি সূচকের ভিত্তিতে বোনাস পাবে—১. চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার২. আমানতের প্রবৃদ্ধি৩. ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি৪. খেলাপি ঋণ আদায়ের হার৫. অবলোপন করা ঋণ আদায়ের হার
সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে নিট মুনাফার হারে। ভালো পারফরম্যান্স করলে সর্বোচ্চ তিনটি বোনাস পাওয়া যাবে, কম নম্বর পেলে কমে যাবে, বা একেবারেই থাকবে না। প্রতিটি বোনাস একটি মাসের মূল বেতনের সমান।
বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম
ছয়টি বিশেষায়িত ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আনসার-ভিডিপি ব্যাংক) চারটি সূচকের ভিত্তিতে মূল্যায়িত হবে, যেখানে আমানতের প্রবৃদ্ধি সূচক বাদ যাবে।
আইসিবির জন্য থাকবে আলাদা সূচক— যেমন শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধি, নিট মুনাফা, বিনিয়োগের বিপরীতে ডিভিডেন্ড এবং খেলাপি ঋণ আদায়।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ক্ষেত্রে সূচক হবে— ঋণের সুদ ও আসল পরিশোধের বিপরীতে প্রকৃত আদায়, নিট মুনাফা, খেলাপি ঋণ আদায় এবং ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা






.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)



