মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: ভারতের নবগঠিত সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি থেকে মুসলিম যুবকদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সময়ে দিল্লির যন্তরমন্তরে অনুষ্ঠিত সিজেপির সমাবেশের পর সমর্থকদের ফেলে যাওয়া আবর্জনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এসব ঘটনার পর আন্দোলনের মূল দাবি ও উদ্দেশ্যের পরিবর্তে বিতর্কিত ছবি এবং নেতিবাচক প্রচার বেশি আলোচনায় আসছে বলে মত দিয়েছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে সংগঠনটির প্রতীক হিসেবে ব্যবহৃত তেলাপোকার ছবি নিয়ে দেশজুড়ে নতুন ধরনের উন্মাদনাও দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে তেলাপোকার মুখোশ, পতাকা ও পোশাকের বিক্রি বেড়েছে বলে জানা গেছে।
গত শনিবার দিল্লির যন্তরমন্তরে অনুষ্ঠিত সিজেপির বিক্ষোভ সমাবেশ ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনটি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে। একটি মন্তব্যকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করা এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অংশ তরুণদের এই আন্দোলনে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছে। তাদের আশঙ্কা, আন্দোলনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব মুসলিম সম্প্রদায়ের ওপর পড়তে পারে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মুসলিম যুবকদের সতর্ক করা হচ্ছে। সেই সময় শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন স্থানে সংঘাত, উত্তেজনা ও সামাজিক বিভাজন তৈরি হয়েছিল বলে দাবি করা হচ্ছে।
মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গোষ্ঠী, মসজিদভিত্তিক প্রচার এবং অনলাইন বার্তায় তরুণদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিছু বার্তায় বলা হয়েছে, কয়েক ঘণ্টার একটি বিক্ষোভের প্রভাব অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বহন করতে হতে পারে।
এদিকে যন্তরমন্তরের সমাবেশ শেষে ফেলে যাওয়া খাবারের পাত্র, প্লাস্টিকের ব্যাগ, মোড়ক ও অন্যান্য বর্জ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ছবি প্রকাশের পর আন্দোলনের সমর্থক ও সমালোচকদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে।
সমালোচকদের দাবি, পরিবর্তনের কথা বলা কোনো আন্দোলনের অংশগ্রহণকারীদের জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। তবে সমর্থকদের একাংশের অভিযোগ, এসব ছবি ও ভিডিও আন্দোলনের মূল দাবিগুলো থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে।
বিতর্কের মধ্যেও ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করা হচ্ছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন এলাকায় তেলাপোকার প্রতীকযুক্ত মুখোশ, পতাকা ও পোশাকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। তবে আন্দোলনের প্রতীককে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় নতুন বিতর্কও তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এতে আন্দোলনের মূল বার্তা ও উদ্দেশ্য আড়ালে পড়ে যেতে পারে।
সজীব/
পাঠকের মতামত:
- মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
- জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক
- চেয়ারম্যান নিয়োগ বিতর্কের মধ্যে তারল্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ ইসলামী ব্যাংকের
- আ.লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন ব্যাখ্যা
- একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- অবসরের গুঞ্জনে মুখ খুললেন শেখ হাসিনা
- স্বাভাবিক ওঠানামার মধ্যেই এগোচ্ছে বাজার, নতুন কমিশনে ইতিবাচক প্রত্যাশা
- ০৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বদলাতে পারে এসএমই খাত
- ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন
- রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ
- পুশইন ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুলল বিজিবি
- বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত
- প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
- ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা
- অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়
- মিলছে না সিদ্ধান্ত, নবম পে-স্কেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা
- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে বিডি থাই ফুড, মুনাফা বাড়ার আশা পরিচালনা পর্ষদের
- ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সরব শুভেন্দু, জানালেন নতুন পরিসংখ্যান
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য
- মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল
- এক রাতে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
- শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি













