ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ০৯ ১৪:২১:০২
০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার দর ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার মিলস ৯.৮৯ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৯.৮৩ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.৭২ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ৮.৬৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৮.৩৩ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৮.১৪ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস ৭.৭৪ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে