ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন

২০২৬ জুন ০৯ ১২:০৭:৩০
ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক (স্পন্সর) মো. আব্দুল ওয়াহেদ তার মালিকানাধীন ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি কোম্পানির সাধারণ শেয়ারধারী (জেনারেল শেয়ারহোল্ডার) এবং তার স্ত্রী মিসেস জাহেদা ওয়াহেদ খানের অনুকূলে উপহার হিসেবে এসব শেয়ার স্থানান্তর করেছেন।

ডিএসই জানিয়েছে, স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার (গিফট) হিসেবে শেয়ার হস্তান্তরের এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত ৭ জুন ২০২৬ তারিখে ডিএসইর মাধ্যমে প্রকাশিত ঘোষণায় মো. আব্দুল ওয়াহেদ তার মালিকানাধীন ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানের কাছে উপহার হিসেবে হস্তান্তরের অভিপ্রায়ের কথা জানিয়েছিলেন। সর্বশেষ ঘোষণায় সেই শেয়ার স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে