ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

সিজেপির ওয়েবসাইট হঠাৎ ব্লক, নতুন ঠিকানার ঘোষণা

২০২৬ মে ২৪ ১৯:৫১:০০
সিজেপির ওয়েবসাইট হঠাৎ ব্লক, নতুন ঠিকানার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ভাইরাল ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটেছে।শনিবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরে তৈরি ব্যঙ্গ ও আলোচনার পর অনলাইনে এই প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা পায়। বর্তমানে সামাজিক মাধ্যমে দলটির ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে। তবে পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন, তিনি তরুণদের নয়, বরং ভুয়া ও বোগাস ডিগ্রিধারীদের উদ্দেশ করেই মন্তব্য করেছিলেন।

ওয়েবসাইট ব্লক হওয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, তাদের ‘আইকনিক ওয়েবসাইট’ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “তেলাপোকাকে এত ভয় কেন?”

বর্তমানে ভারতের ভেতরে এবং বাইরে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে দলটির অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টও দেশভিত্তিকভাবে সীমিত করা হয়েছে, যেখানে প্রবেশ করলে আইনি অনুরোধের কারণে অ্যাক্সেস বন্ধ থাকার বার্তা দেখা যাচ্ছে।

অভিজিৎ দিপকে দাবি করেছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এবং দলের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি জানান, সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, বরং একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম।

সিজেপি নিজেদের পরিচয় দেয় “অলস ও বেকারদের কণ্ঠস্বর” হিসেবে এবং এটি মূলত ব্যঙ্গাত্মক রাজনৈতিক মন্তব্য ও অনলাইন ক্যাম্পেইনের জন্য পরিচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে