ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার

২০২৬ মে ২৪ ১৯:৩৬:৪৭
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা–কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় বলা হয়, ছাত্রদলের দায়ের করা মামলায় তারেক রেজাকে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেফতার করে। একই মামলায় ডিবি পুলিশ যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে আটক করার পর সংবাদ সম্মেলন আয়োজনের আগমুহূর্তে এই গ্রেফতার করা হয় বলেও দাবি করা হয়।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে