ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

২০২৬ মে ২৪ ১৯:২৮:২৮
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর দায়িত্ব নেওয়ার সময় ২০২৫ সালের জুলাই মাসে জুবায়দুর রহমানকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে শিক্ষকতা করেন। এছাড়া ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা-শ্যাম্পেইন এবং মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। তিনি বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং উন্নয়নশীল বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরামর্শক হিসেবে কাজ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে