ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

২০২৬ মে ২৪ ১৯:১০:০৬
আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো তদন্ত চলছে কিনা সে বিষয়ে তার প্রত্যক্ষ ধারণা নেই।

রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা, তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি নেই কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে তদন্ত চলছে এমন তথ্য তার কাছে নেই। এ ধরনের কোনো তদন্ত সম্পর্কে জানলে গণমাধ্যমও তা জানতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

শাপলা চত্বরের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে চলমান বিচারপ্রক্রিয়ায় বাইরের কোনো সংস্থার হস্তক্ষেপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাদেরই বিচারের আওতায় আনা হবে। তবে নির্দোষ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে বিচারপ্রক্রিয়ায় আনা হবে না।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে