ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

বিক্রি কমায় মুনাফা থেকে লোকসানে জিপিএইচ ইস্পাত

২০২৬ মে ২৪ ১৬:১২:৩৪
বিক্রি কমায় মুনাফা থেকে লোকসানে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা।

চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬৩ পয়সা।

এদিকে, আলোচ্য নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৭০ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ৫১ টাকা ৭২ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রয় পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় রাজস্ব আয় কমেছে। এর ফলে সামগ্রিক মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ে এবং তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমে লোকসানে পরিণত হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে