ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

ঢাকায় মাংস কাটতে প্লেনে উড়ে আসছেন কসাইরা

২০২৬ মে ২৪ ১৬:০৪:৩৮
ঢাকায় মাংস কাটতে প্লেনে উড়ে আসছেন কসাইরা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, চামড়া অক্ষত রেখে ছাড়ানো এবং নিপুণভাবে মাংস কাটার দক্ষতায় রাজধানীতে সৈয়দপুরের কসাইদের কদর বরাবরই আলাদা। এবারও নীলফামারীর সৈয়দপুর থেকে শতাধিক কসাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। কেউ ট্রেন ও বাসে গেলেও, অনেকে ঈদের এক-দুই দিন আগে বিমানে করে রাজধানীতে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।

গত কয়েক বছরের মতো এবারও ঈদের সময় কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস টুকরো করা ও ভাগ-বাঁটোয়ারার কাজে দক্ষ কসাইরা ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করবেন। ঈদের তিন দিনে এসব কাজ করে তারা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত আয় করেন বলে জানা গেছে।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি বলেন, ঈদের আগের দিন ১০ সদস্যের একটি দল বিমানে ঢাকায় যাবে। ইতোমধ্যে টিকিট কাটা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভাগ হয়ে তারা কাজ করবেন।

তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরাও ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস কাটা ও হাড় আলাদা করার কাজে আমরা ছোটবেলা থেকেই অভ্যস্ত।”

সৈয়দপুর গোলাহাট এলাকার কসাই সুলতান জানান, ঈদের প্রায় এক মাস আগেই ঢাকার অনেক পরিবার বুকিং দিয়ে রাখেন। তিনি বলেন, “আমি তিনজনের একটি দল নিয়ে ২১ মে বিমানে ঢাকায় এসেছি। সাধারণত হাজারে ২০০ টাকা হিসেবে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু কাটলে প্রায় ২০ হাজার টাকা পাওয়া যায়। ভালো আয়ের কারণেই বিমানে যাতায়াত করি।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে