ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মে ২৪ ১৪:৩৭:৫৭
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

এ সময় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, মামলার চার্জশিট আজই জমা দেওয়া হবে। ছুটির মধ্যেও বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার শেষ করার চেষ্টা করা হবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে লাগামহীনভাবে স্বাধীনতার অপব্যবহার করলে সামাজিক শান্তি ও মানুষের সম্মান ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কার্যকলাপ ছড়াচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজে কিছু ‘অপসংস্কৃতির’ প্রভাব বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সামাজিক অবক্ষয়ের বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে