ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

২৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মে ২৪ ১৪:২৭:১৫
২৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৪ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি-এর শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ৮.৬৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড ৬.৪৯ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৬.১২ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ৬.০৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ৬.০০ শতাংশ, জিবিবি পাওয়ার ৫.৯৫ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৫.৭১ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৫.৪৭ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে