ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

ট্রাম্পকে নিয়ে বড় মন্তব্য শাহবাজ শরিফের

২০২৬ মে ২৪ ১০:৫২:৪৭
ট্রাম্পকে নিয়ে বড় মন্তব্য শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি ট্রাম্পের ‘অসাধারণ শান্তি প্রচেষ্টার’ প্রশংসা করেন।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টি টাইমস অফ ইস্রায়েল জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা চলাকালে এই বার্তা দেন শাহবাজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, শনিবার আঞ্চলিক নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ছিল ‘খুবই কার্যকর ও ফলপ্রসূ’। তিনি বলেন, এই আলোচনা বর্তমান আঞ্চলিক সংকট এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবে এবং খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনার আয়োজনের আশা করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে