ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

২০২৬ মার্চ ১২ ১৬:৪৮:২৬
ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কয়েকজন অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ইবিএল সিকিউরিটিজ পিএলসি (ডিএসই ট্রেক নম্বর-২৬) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. তারেক শামস বিন আলীকে প্রত্যাহার করেছে।

একইভাবে হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-৪১) তাদের চারজন অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তারা হলেন—মো. মনিরুল আলম, সাইফ মোস্তফা আলী, মারিয়া জান্নাত এবং মনাশ হালদার।

এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-৩০) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি খোরশেদ আলমকে প্রত্যাহার করেছে।

ডিএসই সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের ভিত্তিতে এসব অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে