Font Problem? ঢাকা, রবিবার, ১৯ মে ২০১৩, ৪ জ্যৈষ্ঠ ১৪২০
  • প্রতি মুহূর্তের শেয়ার সংবাদ
  • Sharenews24.com
Plot Sell
সর্বশেষ সংবাদ: 
  • প্রচ্ছদ
  • বাজার বিশ্লেষণ
    • দৈনিক
    • সাপ্তাহিক
  • এক্সক্লুসিভ
  • আজকের ঘটনা
  • কোম্পানি সংবাদ
  • সাক্ষাৎকার
  • গুজব
  • এজিএম/ ইজিএম
  • সার্কিট ব্রেকার
  • পিই রেশিও
  • রাইট শেয়ার
  • লেনদেন তথ্য
    • খাত অনুযায়ী লেনদেন
    • টপটেন গেইনার
    • টপটেন লুজার
  • আইপিও
    • কারেন্ট আইপিও
    • আইপিও রেজাল্ট
  • অগ্রিম তথ্য
    • লভ্যাংশ ঘোষণার তথ্য
    • মূল্য সংবেদনশীল  তথ্য
  • বিনিয়োগকারীর কথা
  • অনুসন্ধানী রির্পোট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • সারাবিশ্ব
প্রচ্ছদ » সারাদেশ

নিষিদ্ধ করতে হলে জনমতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য প্রয়োজন: হানিফ

ঢাকা, জানুয়ারি ২৯: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হলে জনমতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, ‘দেশের মানুষ যদি চায় এবং সবাই যদি একটা ঐক্যমতে পৌঁছায় তাহলে সরকার তা বাস্তবে রূপ দেবে।’

হানিফ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তুরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে সামিল হবার আহ্বান জানান।

মাহবুব-উল আলম হানিফ আজ মঙ্গলবার দুপুরের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দেশব্যাপী জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

‘বর্তমান সরকারের সময়ে হিজবুত তাহরীর মত সংগঠন নিষিদ্ধ হলে ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রধান বিরোধী দল যদি এ ধরণের ফ্যাসিষ্ট সংগঠনকে উস্কানি দেয়। তাদেরকে সাথে নিয়ে রাজপথে ধংসাত্মক কর্মকান্ড চালায়। সেক্ষেত্রে এদেরকে নিষিদ্ধ করতে সরকার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।

জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে চাই। পরে জামায়াত-শিবিরসহ সকল জঙ্গী সংগঠনগুলোর অর্থদাতা, ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সচিবালয়ের কাছে জামায়াত-শিবিরের তান্ডবের ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নয় দাবী করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বলেন, এ ধরণের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা বলা যাবে না। পুলিশের ধাওয়া খেয়ে তারা সংরক্ষিত এলাকায় প্রবেশ করে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য্যের সাথে তা মোকাবেলা করেছে। তারা কঠোর হলে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারতো। ভবিষ্যতে এ ধরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।


শেয়ারনিউজ২৪/এমকে/১৯০০ঘ.

সারাদেশ এর সর্বশেষ খবর
  • শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে: মজীনা
  • বিএনপির ৫৩ নেতাকর্মীকে মুক্তির পর আবার গ্রেফতার
  • নড়াইলে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
  • মৌলভীবাজার ইমাম সমাবেশ
  • কাউয়াদীঘি হাওরাঞ্চলের বোরো ধান পানির নিচে
  • নড়াইলে নারী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
  • যশোর থেকে পাচারকৃত কিশোরী ঢাকায় উদ্ধার
  • যশোরে ট্রাকের ধাক্কায় নসিমনযাত্রী নিহত
  • রংপুরে ওসির অপসারণ দাবি: পরিবহন ধর্মঘটের ডাক
  • শেয়ার বাজারের সর্বশেষ খবর
  • কাল এনবিআর ডিএসই বৈঠক
  • প্রতিষ্ঠার পর রেকর্ড আয় ও রেকর্ড ডিভিডেন্ড ঘোষণায় ৬ কোম্পানি
  • তালিকায় রয়েছে অনেক নামী কোম্পানি
  • ডিমিউচ্যুয়ালাইজেশন হলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে না- ফারুক আহমেদ সিদ্দিকী
  • মুনাফা কমেছে বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির
  • নামেমাত্র পরিচালনা পর্ষদে, উদ্দেশ্য অন্য
  • রেনেটার থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট
  • দর বেড়েছে পূরবী ইন্স্যুরেন্সের
  • সপ্তাহজুড়ে আর্থিক খাতের ১২ প্রতিষ্ঠানের প্রতিবেদন প্রকাশ
  • গত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে ৬ কোম্পানি
  • বাজার পিই বেড়েছে ৭.৫৯ শতাংশ
  • জাতীয় সর্বশেষ খবর
  • শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে: মজীনা
  • বিএনপির ৫৩ নেতাকর্মীকে মুক্তির পর আবার গ্রেফতার
  • নড়াইলে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
  • মৌলভীবাজার ইমাম সমাবেশ
  • কাউয়াদীঘি হাওরাঞ্চলের বোরো ধান পানির নিচে
  • নড়াইলে নারী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
  • যশোর থেকে পাচারকৃত কিশোরী ঢাকায় উদ্ধার
  • যশোরে ট্রাকের ধাক্কায় নসিমনযাত্রী নিহত
  • রংপুরে ওসির অপসারণ দাবি: পরিবহন ধর্মঘটের ডাক
  • Print
    sharenews

    সম্পাদক: আশরাফুল হক মুকুল। সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : আটলান্টিক ওয়াজ উদ্দিন টাওয়ার, ফ্ল্যাট নং: ৯/বি, ১৬৮, হাতিরপুল বাজার, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ ফোন: ০২৯৬১৫৫৪৫, ০১৯৪৬৭৯৯০৬২। ই-মেইল : sharenews24@gmail.com

    বিজ্ঞাপন | আইন কানুন

    Copyright © 2011 - 2013 Sharenews24.com. Developed by Green Tech Solution