ঢাকা, জানুয়ারি ২৯: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৫ প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০১২ (জুলাই-ডিসেম্বর’১২) সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রকৌশল খাতের এটলাস বাংলাদেশের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয় ৫ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২.৩৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৭ কোটি ৩৮ লাখ ৯০ হাজার এবং ৩.১২ টাকা। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর’১২) সমাপ্ত তিন মাসে কর পরবর্তী মুনাফা হয় ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.২৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৪ কোওিট ৬৯ লাখ এবং ১.৯৮ টাকা।
প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয় ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৬৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার এবং ০.৬৮ টাকা। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর’১২) সমাপ্ত তিন মাসে কর পরবর্তী মুনাফা হয় ৮৮ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৩৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৫৮ লাখ ২০ হাজার এবং ০.২৪ টাকা।
প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয় ২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৫৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার এবং ০.৫১ টাকা। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর’১২) সমাপ্ত তিন মাসে কর পরবর্তী মুনাফা হয় ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.২৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার এবং ০.২৯ টাকা।
প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয় ৯৮ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৯৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৪৬ লাখ ২০ হাজার এবং ০.৪৩ টাকা। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর’১২) সমাপ্ত তিন মাসে কর পরবর্তী মুনাফা হয় ৫৩ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ০.৫১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ২০ লাখ ৯০ হাজার এবং ০.২০ টাকা।
প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বরের ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয় ৪১ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২.০৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ২৫ লাখ এবং ১.২৫ টাকা। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর’১২) সমাপ্ত তিন মাসে কর পরবর্তী মুনাফা হয় ২৬ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.৩৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ১৭ লাখ ৩০ হাজার এবং ০.৮৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০১২ তে প্রতিষ্ঠানটির পুঞ্জিভূত লোকসান ৮ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।